সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

স্থগিত থাকা চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদের ভোট গ্রহণ শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। ৫ উপজেলার ৫টি কেন্দ্রে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএম-এ ভোট গ্রহণ করা হয়।

 

 

 

নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ১ নম্বর ওয়ার্ডে আব্দুল জলিল ১২৪ ভোট পেয়ে, নাচোল উপজেলা ২ নম্বর ওয়ার্ডে তারিক উজ জামান সুমন ৪৮ ভোট পেয়ে, গোমস্তাপুর উপজেলা ৩ নম্বর ওয়ার্ডে কবির আহম্মেদ খান ৪৭ ভোট পেয়ে, ভোলাহাট উপজেলা ৪ নম্বর ওয়ার্ডে হোসনে আরা ২৩ ভোট পেয়ে ও শিবগঞ্জ উপজেলা ৫ নম্বর ওয়ার্ডে আব্দুস সালাম ১১৫ এবং সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে তাসলিমা খাতুন ১৫৭ ভোট পেয়ে ও সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে সাবিহা শবনম ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত রুহুল আমীন একমাত্র প্রার্থী হওয়ায় তাকে আগেই বে সরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

 

 

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: November 14, 2022 | সময়: 10:25 pm | Daily Sunshine