বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক মোঃ মোকবুল হোসেন (৪৫) কে অশ্লিল গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) নগরীর রাজপাড়া থানায় তিনি লিখিত এ অভিযোগে করেন। ওই ভুক্তভোগী শিক্ষক নগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম এলাকার তহির উদ্দিনের ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের সাথে তার বিরোধ চলে আসছিল। ৯ এপ্রিল বুধবার বিকেল পৌণে ৫টার দিকে পিয়ন শিশির মোল্লার মাধ্যমে তাকে অধ্যক্ষ ডেকে নেন। এরপর তাকে শিক্ষক/কর্মচারীদের সামনেই অশ্লিল গালিগালাজ করে।
প্রভাষক মোঃ মোকবুল হোসেন বলেন, আমাকে অফিস কক্ষে ডেকে নিয়ে হুমকি দেওয়া হয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ জন্য থানায় অভিযোগ করেছি। যাতে আমি সুষ্ঠু বিচার পাই। এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার অফিসার ইনর্চজা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।