, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে ইউনেস্কোর সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর’-এর উদ্যোগে বাহা উৎসব অনুষ্ঠিত হয়। শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে “আনন্দ-বৈভব: উৎসবে বাংলাদেশ” শিরোনামে ২ (দুই) বছর মেয়াদী কর্মসূচির আওতায় ‘ব্রতী সমাজ কল্যাণ সংস্থা’ সোমবার সকাল ৯ টা থেকে সারাদিন ব্যাপি তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে সাঁওতাল সম্প্রদায়ের ঐতিহ্যগত ধর্মী সংস্কৃতি ‘বাহা উৎসব’ পালন করেছে।
সাঁওতাল সম্প্রদায়ের ‘বাহা উৎসব’ ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতির ঐতিহ্য সুরক্ষা স্থান পাবে এই আয়োজনের এটাই লক্ষ্য। সারাদিন ব্যাপি অনুষ্ঠানে সকালে সাঁওতাল সংস্কৃতির অংশ হিসেবে পা ধোয়ানোর মাধ্যমে অতিথিদের বরণ করে নেয়া হয় ও অনুষ্ঠান শুরু হয়। রীতি অনুযায়ী নাইকির বাড়ীতে নাই সাপড়াও ও নাইকি দারাম অনুষ্ঠিত হয়। পরে জাহের থানে পূজা ও প্রসাদ বিতরণ করা হয়। পরে মান্ডি থানে পূজা প্রসাদ বিতরণ করা হয়। পুজা পর্বের শেষে গ্রামের প্রতিটি বাড়ীতে সাগুন ঠিলি আসেন বাহা বিতরণ ও গ্রহণ করা হয়।
বিরতির পরে দ্বিতীয় অধিবেশনে ‘বাহা উৎসব’ নিয়ে আলোচনা এবং সাঁওতাল সম্প্রদায়ের ১০টি গান ও নৃত্য পরিবেশ করা হয়। আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক নাফরিজা শ্যামা।
বাংলাদেশের প্রথিতযশা নৃত্যশিল্পী ও গবেষক, সাধনার শৈল্পিক পরিচালক লুবনা মরিয়মের সভাপতিত্বে বাহা উৎসব এর তাৎপর্যত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উত্তরসূরীর পরিচালক মোস্তফা জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, তানোর সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, সমাজসেবক ও স্যাঁস্তালী লেখক ভগন হাঁসদা, তানোর মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও তানোর থানা আদিবাসী পারগানা পরিষদের সভাপতি কামেল মার্ডী, তানোর থানা অফিসার ইনর্চাজ আফজ হোসেন, বাংলাদেশ জাতীয় জাদুঘর সহকারী কীপার মোজাহার রহমান, রাশেদুল আলম প্রদীপ, আসমা ফেরদৌসি, নৃতত্ত্ব বিজ্ঞান বিভাগ, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক এবং নির্বাহী পরিচালক ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড এনথ্রোপলজি জনাব এ কে এম মাজহা ইসলাম, সমাজ উন্নয়ন কর্মী রায়হান আলী প্রমুখ। অনুষ্ঠানে সাঁওতালসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রায় ৩০০০ ব্যক্তি বর্গসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।