রাজশাহী সড়ক ও জনপথ অধিদপ্তর এর উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন

স্টাফ রিপোর্টার  :

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন করেছে রাজশাহী সড়ক ও জনপথ অধিদপ্তর। গতকাল বুধবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পণ করেন রাজশাহী অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, এনডিসি।

 

এ সময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক, নির্বাহী প্রকৌশলী মোঃ আশিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সানশাইন /শামি


প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫ | সময়: ১:১৯ অপরাহ্ণ | Daily Sunshine