, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর ও আশেপাশের জেলা ও উপজেলাতে বিভিন্ন সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) রাজশাহী জেলার ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের আয়োজনে এসব দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জাসাস রাজশাহী মহানগর ও জেলা শাখা: রাজশাহী মহানগর মাস্টার্স সেফ রেস্টুরেন্ট হল রুমে আজ (২৩ মার্চ) সকাল ৫টায় জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর উত্তর-এর যুগ্ম আহ্বায়ক শামীম উদ্দিন মণ্ডল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট রজব আলী, জাসাস সদস্য সোলাইমান খান, আয়নাল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধির জন্য মোনাজাত করা হয়। পরে উপস্থিত রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
জামায়াত নেতা অধ্যাপক আবুল কালাম আজাদ: বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনপাড়া ইউনিয়নের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সংগঠনের দর্শন পাড়া ইউনিয়ন সভাপতি মোঃ মুর্শেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজশাহী আসন-৩ (পবা-মোহনপুর) সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াত নেতা অধ্যাপক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন কর্ণহার থানার আমীর অধ্যাপক আব্দুর রহিম, নায়েবে আমীর রফিকুল ইসলাম, হুজরীপাড়া ইউনিয়ন আমীর রাসেল রহমান লিটন, সংগঠনের দর্শনপাড়া ইউনিয়ন সহসভাপতি আব্দুল জব্বার, সেক্রেটারি মফিজ উদ্দিন সাগর। উপস্থিত ছিলেন জামিয়া দারুল আমান মাদরাসার চেয়ারম্যান ও দর্শনপাড়া ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা হাসান মামুন, থানার যুব বিভাগীয় সেক্রেটারি সারোয়ার জাহানসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
নগরীতে ‘গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদ: রাজশাহী মহানগরীতে ‘গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদ’ এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার নগরীর একটি চাইনিজ রেস্তোরায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদের সভাপতি মাহবুব সিদ্দিকী। ‘গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদের সাধারণ সম্পাদক সোহেল মাহবুব এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কুষ্ঠিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর রফিকুল ইসলাম, রাজশাহী বারের সভাপতি আবুল কাশেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ, রিডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু, ডাক্তার আফজালুর রহমান সিদ্দিকী মুকুল, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার।
উপস্থিত ছিলেন রাজশাহী কোর্টের জিপি এ্যাড. মাইনুল আহসান পান্না, রাজশাহী বারের সাধারণ সম্পাদক জমশেদ আলী, রাজশাহী বরেন্দ্র জাদুঘরের পরিচালক প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার ডীন প্রফেসর মোহাম্মদ আলী, বাণিজ্য অনুষদের চেয়ারম্যান ড. দিল আরা, রাকাবের এজিএম মোস্তাক রহমানসহ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক সুশীল সমাজের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রফেসর সামিউল ইসলাম।
বদলগাছী বিএনপি: চাঁদাবাজের ঠাঁই বদলগাছী উপজেলা বিএনপিতে হবে না- কোলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজি, দখলবাজি, দরবার, শালিস, তদবির যার সাথেই জড়িত থাকুক না কেনো তাকে বিএনপি করতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, সংগঠনের কর্মসূচিতে যদি কমিটির কেউ উপস্থিত না থাকে সেই কমিটি সাথে সাথে বিলুপ্ত করা হবে। শনিবার বাদ আসর কোলা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, উপদেষ্টা সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মেজবাউল হক রাজা, কোলা ইউনিয়ন যুবদলের সভাপতি হাসান আলী হাসু।
গোদাগাড়ী বিএনপি: সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং অসুস্থদের সুস্থ্যতা কামনায় মোহনপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার মোহনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাহফিলে মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান হেনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, আজিমুুসান উজ্জ্বল, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুল, সাবেক চেয়ারম্যান মোস্তফা হোসেন,উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক আব্দুল জলিল রবু, কাকনহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক হবিবুর রহমান, বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান।
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি: উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) পৌরসভার রেলওয়ে নিউ কলোনীর সূর্যমুখী কিন্ডার গার্ডেন স্কুল প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ জেড এম মেনহাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান,সাধারণ সম্পাদক আনোয়ারুল হক,সাংগঠনিক সম্পাদক সোহেল মারুফ স্বপন,৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা প্রমুখ। এ ছাড়াও দোয়া ও ইফতার মাহফিলে ওয়ার্ড বিএনপির সদস্য ও নেতৃবৃন্দ সহ পৌর মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।