, , ।
মিজানুর রহমান, চারঘাট: দীর্ঘদিন ধরে রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লে´টি চিকিৎসক সহ নানা ধরনের সমস্যায় জর্জরিত। কখনও চিকিৎসক সংকট কাটলেও পরিছন্ন কর্মী ছাড়াই চলছে হাসপাতালটি। এমন অবস্থায় হাসপাতালটি আজ নিজেই অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতাল পরির্দশনে এসে এমন খবর জানতে পেয়ে দ্রুত সমাধানের জন্য সব ধরনের চেষ্টা নেয়া হবে বলে ঘোষণা দিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও বৃক্ষ রোপন শেষে তিনি এ কথা বলেন।
চাঁদ বলেন, পরিছন্ন কর্মী ছাড়া হাসপাতালে যে সব সমস্যা আছে তা আপনারা দ্রুত চিহ্নিত করে আমাকে জানান। আমি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তা দ্রুত সমাধানের ব্যবস্থা করতে চাই। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তুলতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। চারঘাটবাসীর কাছে স্বাস্থ্য সেবায় উপজেলা হাসপাতাল যেন আস্থার জায়গা হয়ে উঠে সে ব্যবস্থা করা হবে।
অন্যদিকে হাসপাতালে কোন ধরণের অনিয়ম সহ্য করা হবে না। সঠিক সময়ে চিকিৎসকদের উপস্থিত থেকে রোগীদের সেবা দেয়ার জন্য চিকিৎসকদের নির্দেশ দেন আবু সাইদ চাঁদ এমপি। এরপর তিনি হাসপাতালে বিভিন্ন ধরনের ফুলের গাছ রোপন কর্মসুচি উদ্বোধন করেন।
এসময় ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান ডা. তৌফিক রেজা, উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোমিনুল হক, সাধারণ সম্পাদক নজমুল হক, যুগ্ম-সম্পাদক আব্দুস সালেক আদিল, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক সাব্বির হোসেন মুকুট প্রমুখ। এরপর সংসদ সদস্য আবু সাইদ চাঁদ অসুস্থ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান মাসু কে দেখতে তার বাসায় যান।