বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা:
রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর এলাকায় স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে দিনে-দুপুরে গৃহবধুকে ধ*র্ষ*ণ মামলার আলোচিত আসামী তুষারকে আটক করা হয়েছে। ঘটনার ৬ দিন পর রাজশাহী র্যাব-৫ বিশেষ অভিযান চালিয়ে (২০ মার্চ) বৃহস্পতিবার রাতে জেলার বেলপুকুর এলাকা থেকে তাকে আটক করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত (১৪ মার্চ) শুক্রবার উপজেলার হাবাসপুর এলাকায় স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে একই গ্রামের মুক্তার আলীর ছেলে তুষার(২৪) প্রতিবেশী এক গৃহবধুকে দুপুর ১ টার সময় ধ*র্ষ*ণ করে। এ ঘটনার তিনদিন পর ১৮ তারিখ সকালে স্বামী বাড়ি ফিরে এলে বাঘা থানায় তার বিরুদ্ধে একটি ধ*র্ষ*ণ মামলা দায়ের করা হয়।
এদিকে মামলা রেকড করার দু’দিন পর গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র্যাব-৫ বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (২০মার্চ) রাতে জেলার বেলপুকুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটককৃত আসামী তুষার ইতোমধ্যে তার অপরাধ স্বীকার করেছেন বলেও নিশ্চিত করেন র্যাব।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে শুক্রবার সকালে বাঘা থানায় তুষারকে সোপর্দ করা হলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান, বাঘা থানার (মামলা)তদন্ত কর্মকর্তা (এস.আই) প্রদ্যুৎ কুমার ।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। বিষয়টি পরীক্ষা নিরিক্ষার জন্য গৃহবধুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি-তে) পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে তুষার পলাতক ছিল। তবে শেষ পর্যন্ত তাকে আটক করলো রাজশাহী র্যাব-৫।
সানশাইন/নুরুজ্জামান/রাজ