, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জয়পুরহাট শহরে মৃত্যবরণ করা শহীদ বিশালের বাড়ি পরিদর্শন করেন নবাগত পাঁচবিবির উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।
ফেব্রুয়ারি মাসে উপজেলা প্রশাসনের অর্থায়নে ২’রুম বিশিষ্ট সেমি-পাকা একটি বাড়ি শহীদ পরিবারের নিকট হস্তান্তর করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মহোদয়। ইউএনও শহীদ বিশালের বাড়ি যান। এসময় তিনি শহীদ বিশালের আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের অন্য সদস্যদের খোঁজ খবর নেন।
নবাগত ইউএনওর সাথে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, ধরঞ্জী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী।
গত ৪ আগষ্ট জয়পুরহাট শহরের পাঁচুরমোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়ে নজিবুল সরকার বিশাল শহীদ হয়। ফ্যাসিস্ট হাসিনা সরকার হটাও আন্দোলনের অকুতোভয় সৈনিক শহীদ বিশাল উপজেলার রতনপুর গ্রামের সেলোমেশিন মিস্ত্রী আব্দুল মজিদুল সরকারের বড় ছেলে। শহীদ বিশাল পাঁচবিবি নাকুরগাছি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে একাদ্বশ শ্রেণির ছাত্র ছিল।