সর্বশেষ সংবাদ :

বিএনপি নেতা এড. সৈয়দ শাহিন শওকত খালেক: আমাদের ভুলগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. সৈয়দ শাহিন শওকত খালেক বলেছেন, নাগরিক পার্টি নিয়ে আমাদের কোন অভিযোগ নেই। তারা তরুণ, তারা ছাত্র, তারা আমাদের সন্তানের মতো। তারা কিছু কিছু জায়গায় ভুল করতে পারে তবে তাদের আমরা কাছে টেনে নিবো। তাদেরকে শেখাবো, আর তারাও শিখতে চায়।’
সোমবার নগরীর পদ্মা নদীর তীরে একটি রেস্তোরায় ‘আগামীর ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক শিরোনামে রাজশাহী নগরীতে কর্মরত বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শাহিন শওকত নিজেদের সংগঠনের ব্যাপারে বলেন, ‘আমাদের ভুল যে হচ্ছে না, তা না। আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না, তা না। এগুলো ব্যাপারে আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি বলেও তিনি জানান।’
এর আগে আলোচনা সভার শুরুতে রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গনমাধ্যমকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. সৈয়দ শাহিন শওকত খালেক।


প্রকাশিত: March 18, 2025 | সময়: 4:03 am | সুমন শেখ