রাজশাহীতে বিভিন্ন সংগঠনের দোয়া ও ইফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর ও আশেপাশের জেলা ও উপজেলাতে বিভিন্ন সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর আত্রায়, বাগাতিপাড়া, পুঠিয়া ও গোদাগাড়ীতে বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও মোহনপুর কারাতে একাডেমী, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস ও এসএসসি ব্যাচ ২০০৪ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাজশাহী জেলার ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজশাহী কলেজ: সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন কে অটুট রাখতে পবিত্র মাহে-রমজান উপলক্ষে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পর এই আয়োজনের মাধ্যমে সবাই একত্রিত হতে পেরে সবাই অনেক উৎসাহিত। এমন আয়োজন ছাত্রাবাসে অবস্থারত সকল শিক্ষার্থীদের মধ্যে নতুন বন্ধন তৈরি করবে। ভবিষ্যতে এমন আয়োজন বজায় থাকবে এটাই শিক্ষার্থীদের প্রত্যাশা। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, মুসলিম ছাত্রাবাসের প্রধান তত্ত্বাবধায়ক আবু জাফর মো. মনিরুল ইসলামসহ দায়িত্বরত শিক্ষকরা।
আত্রাই বিএনপি: নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নে বিএনপির আয়োজনে ভবানীপুর বাজার চত্বরে আলোচনা সভা দোয়া, সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৬ আসনের এমপি পদপ্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজু। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল ইসলাম রেজু বলেন, আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। রোজার এই পবিত্র মাসে আমরা সবাই মিলে সমাজের কল্যাণে কাজ করব। অনুষ্ঠানে ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাদিম ইসলাম সহ অনেকে।
গোদাগাড়ী বিএনপি: গোদাগাড়ী উপজেলার ৭ নং দেওপাড়া ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং অসুস্থদের সুস্থতার কামনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন। উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম-আবায়ক ও রাজশাহী জেলা বিএনপি সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, আজিমুুসান উজ্জ্বল, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুল, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক আব্দুল জলিল রবু, কাকনহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক হবিবুর রহমান, দেওপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হাই টুনু, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামারুল মাষ্টার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন বাবু, উপজেলা যুদলের আহবায়ক মাসুদ রানা, গোদাগাড়ী পৌর যুদলের আহবায়ক মাহবুবর রহমান বিপ্লব সহ অনেক নেতা কর্মী।
বাগাতিপাড়া বিএনপি: নাটোরের বাগাতিপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ্যাড. ফারজানা শারমিন পুতুল। এ সময় উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সদ্য সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন ও তোফাজ্জল হোসেন মিঠু।
এছাড়া উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
মোহনপুর কারাতে একাডেমী: মোহনপুরে সোতোকান কারাতে একাডেমীর ইফতার ও দোয়া মাহফিল বাকশিমইল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান প্রশিক্ষক শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান ও প্রধান শিক্ষক আব্দুল জলিল মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক রোকনুজ্জামান, মোহনপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক সাদিকুল ইসলাম স্বপন, সাংবাদিক এফ ডি আর ফয়সাল হোসেন, সিনিয়র শিক্ষার্থী সুমন সরদার এবং শিক্ষার্থীরা।
পুঠিয়াতে বিএনপি: রাজশাহীর পুঠিয়া পৌরসভার ১নং ওয়ার্ড পালোপাড়া গ্রামবাসীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পালোপাড়া ঈদগাহ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক। ইফতার মাহফিলে ১নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানার সভাপতিত্বে ও পৌরসভা ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, ভাল্লুকগাছী ইউনিয়ন বিএনপির আহবায়ক নাজমুল গনি পিন্টু, পুঠিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল খালেক, সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস, দুর্গাপুর পৌর যুবদলনেতা মোজ্জাফর হোসেন। ইফতার ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় বিএনপি ও অঙ্গ-সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসএসসি: এসএসসি ২০০৪ রাজশাহী বিভাগের ব্যাচমেটদের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর শেফ গার্ডেন রেস্টুরেন্টে এই আয়োজন সম্পন্ন হয়। এই মাহফিলে ব্যাচমেট বন্ধু মরহুম জাহিদ আলমের স্মরণে এবং অন্যান্য বন্ধুদের প্রয়াত পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে এসএসসি ২০০৪ ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন। তারা পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে সকলে একসঙ্গে ইফতার করেন এবং মরহুমদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।


প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫ | সময়: ৪:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ