, , ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ডেভিল হান্ট ও থানা পুলিশের পৃথক অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ক্ষোদ্রবোয়ালীয়া গ্রামের দবির আলীর ছেলে ছাইফুল ইসলাম (৪৫), ভরতেঁতুলিয়া গ্রামের বাবু খন্দকারের ছেলে জীবন খন্দকার (২৫) ও একই গ্রামের গ্রামের আবুল কালাম আজাদের ছেলে পলাশ শেখ (২৪)। বিষয়ক সম্পাদক এবং স্থানীয় রাজনীতিতে একজন সক্রিয় নেতা, সম্প্রতি একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়েছেন।
তিনি উপজেলার ক্ষোদ্রবোয়ালীয়া গ্রামের দবির আলীর ছেলে এবং তার বয়স ৫০ বছর। গত ৬ অক্টোবর দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার গ্রেপ্তারের ঘটনাটি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। সাইফুল ইসলাম স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রাখছেন এবং আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত।
এছাড়া জীবন খন্দকারকে সম্প্রতি দোকান চুরি মামলায় এবং পলাশ শেখকে আদালতের পরোয়ানা মুলে গ্রেপ্তার করা হয়েছে। আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বলেন, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় এবং শনিবার তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।