সর্বশেষ সংবাদ :

পোরশায় জাতীয় ভোটার দিবস উদ্যাপন

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

“তোমার আমার বাংলাদেশে – ভোট দিব মিলেমিশে” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় ৭ম জাতীয় ভোটার দিবস উদ্যাপন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে রবিবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন ইউএনও মো. আরিফ আদনান। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আরিফ আদনান।

 

স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সানশাইন/কমারুজ্জামান/শামি


প্রকাশিত: March 2, 2025 | সময়: 10:52 pm | Daily Sunshine

আরও খবর