সর্বশেষ সংবাদ :

বিপিজেএ রাজশাহী শাখার আলোকচিত্র প্রদর্শনী আজ

স্টাফ রিপোর্টার: আজ (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর কাদিরগঞ্জে অবস্থিত এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করবেন আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ইকবাল মতিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী সাংবাদিক কল্যান সমিতির চেয়ারম্যান হাসান মিল্লাত, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ও রাজশাহী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক সাইফুল ইসলাম হিরক। অ
নুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক সামাদ খান। সভা শেষে রাজশাহী নগরীর সুনামধন্য ফটো সাংবাদিকদের নিজ ক্যামেরায় তোলা গ্রামীণ-সামাজিক-প্রকৃতিক ও পুরোনো ঐতিহাসিক নিদর্শনসহ বিভিন্ন ধরণের শতাধীক আলোকচিত্র ১ মাস ব্যাপী প্রদর্শিত হবে। উক্ত আলোকচিত্র প্রদর্শনী সকলের জন্য বেলা ১১ থেকে বিকাল ৩টা পর্যন্ত ফ্রি উন্মুক্ত থাকবে। আপনারা স্ব-বান্ধবে আমন্ত্রিত।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫ | সময়: ৭:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর