, , ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভায় উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও আগামী দিনের পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খবিরুল ইসলাম, আফজাল হোসেন, তোফাজ্জল হোসেন খান তোফা, নাজিম উদ্দিন, মাননুর রশীদ, মঞ্জুরুল ইসলাম, সম্রাট হোসেন প্রমুখ।
সভায় উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত ব্যবস্থা ও অন্যান্য জনসেবামূলক বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।