রাণীনগরে বেসরকারি শিশু সদনের মান উন্নয়ন বিষয়ক সেমিনার

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত বেসরকারি শিশু সদনের মান উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) মোস্তাক হাসান।
বিশেষ অতিথি ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক গওছল আজম, মোহতাছিম বিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি। এছাড়া সেমিনারে উপজেলার ১৮টি শিশু সদনের পরিচালক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫ | সময়: ৭:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ