সর্বশেষ সংবাদ :

বাগমারায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বাগমারা: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি। ” এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা বারো’টায় পিস ফ্যাসিলেটর গ্রুপ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংলাপের আয়োজন করে। পিস এ্যাস্বাসেডর মাহফুজুর রহমান প্রিন্সের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর রোকনুজ্জামান আহমেদ, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা সভাপতি রিনা ইসলাম প্রমুখ। সভায় ঈমাম, পুরোহিত, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, হিজড়া, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । সভায় বিশেষ ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার সমন্ধে বিস্তারিত আলোকপাত করা হয়।


প্রকাশিত: February 21, 2025 | সময়: 5:03 am | সুমন শেখ

আরও খবর