বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা বধির সংঘের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে রাজশাহী স্টেডিয়াম মার্কেটে রাজশাহী জেলা বধির সংঘের কার্যালয়ের নিচে বধির ও প্রতিবন্ধীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে বধির ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল তুলে দেন, রাজশাহী জেলা বধির সংঘের সভাপতি এসএম এমদাদুল হক (অবধির), সাধারণ সম্পাদক আব্দুল কাদের (বধির)।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বধির সংঘের সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, সহ কোষাধ্যক্ষ আব্দুল মতিন, ক্রীড়া সম্পাদক আব্দুল গাফ্ফার আলী, দোভাষী ছিলেন রনি আহম্মেদ। কম্বল বিতরণের আগে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যেমে এর উদ্বোধন করা হয়। বধিরদের মাঝে কম্বল তুলে দিতে পেরে রাজশাহী জেলা বধির সংঘের সভাপতি এসএম এমদাদুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ অন্য নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।