সর্বশেষ সংবাদ :

মঙ্গলবার রাজশাহী মাদ্রাসা মাঠে খেলাফত মজলিসের গণ সমাবেশ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রথমবারের মত বাংলাদেশ খেলাফত মজলিসের গণ সমাবেশের আয়োজন করেছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাসিদ আল্লামা মুহাম্মাদ মামুনুল হক।
এই উপলক্ষে সোমবার (১০ ফেব্রুয়ারী ) রাত ৭ টার দিকে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে পূর্ব প্রস্তুতি উপলক্ষে খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। খেলাফত মজলিস রাজশাহী রাজশাহী জেলা শাখার পক্ষ হতে প্রেস ব্রিফিং এ জেলার সাধারণ সম্পাদক মাও. জুবায়ের হোসেন গণ-সমাবেশের বিস্তারিত গণমাধ্যম কর্মীদের মাধ্যমে তুলে ধরেন।
তিনি জানান, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী ) এই প্রথম রাজশাহীতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণ-সমাবেশের আয়োজন করা হয়েছে। আল্লামা মুহাম্মাদ মামুনুল হক এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবে। আমাদের সকল প্রস্তুতি প্রায় শেষ দিকে। জেলা প্রশাসক, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার থেকে শুরু করে আইন শৃংঙ্খলা বাহিনিসহ সকলের সাথে কথা হয়েছে। তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক এই সমাবেশ ঘিরে নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
তিনি আরো জানান, বর্তমান দেশের আইন শৃংঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন নিয়েই মূলত এই গণ-সমাবেশের আয়োজন। আমরা আশা করি এই সমাবেশ লক্ষধিক জনশক্তির সমাগম হবেন। সমাবেশ থেকে তিনি বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দিবেন যা দেশবাসীসহ আমাদের সকলের জন্য কল্যাণকর হবে বলে জানান
প্রেস ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস রাজশাহী রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল বাশার অর্থ সচিব মাও. ফজলুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণ-সমাবেশে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিস রাজশাহী রাজশাহী জেলা আহ্বায়ক মুফতি মুহাম্মদ আবুল বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাও. জালালুদ্দীন আহমদ।


প্রকাশিত: February 11, 2025 | সময়: 7:26 am | সুমন শেখ

আরও খবর