বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরের টিকাপাড়া ইদগাহ ময়দানে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী অটো ইজিবাইক শ্রমিক দলের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি গঠন করা হয়, যা শ্রমিক সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন মোঃ নূর আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন। আরও বক্তব্য দেন মনিরুল ইসলাম সেলিম, উকিল, আমিনুল ইসলাম, আব্দুল মমিন ও শ্রী আনন্দ কুমার মণ্ডল প্রমুখ।
সবার সম্মতিক্রমে গঠিত নতুন কমিটিতে নির্বাচিত হন যথাক্রমে সভাপতি মনিরুল ইসলাম সেলিম, সিনিয়র সভাপতি উকিল, সাধারণ সম্পাদক আব্দুল মমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক রাসেল সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পিন্টু। নবগঠিত কমিটির নেতারা জানান, তারা শ্রমিক দলের ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করবেন।