সর্বশেষ সংবাদ :

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বাগাতিপাড়ায় ক্ষুদ্রঋণ বিতরণ

বাগাতিপাড়া (নাটোর)প্রতিনিধি:

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় অসহায়, প্রতিবন্ধী নারী ও পুরুষদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১৩ জন পুরুষ ও ৫ জন নারীর মাঝে সাড়ে সাত লাখ টাকা ঋণ পুন:বিনিয়োগ হিসেবে বিতরণ করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা।

 

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি খাদেমুল ইসলাম,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা শাখার যুগ্ম আহবায়ক মাশরাফী বিন মোস্তফা সাফাত প্রমুখ।

সানশাইন/তপু/শামি


প্রকাশিত: February 5, 2025 | সময়: 3:43 pm | Daily Sunshine

আরও খবর