গোমস্তাপুরে ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের (বিএমডিএ) ড্রেনের পানিতে ডুবে নাঈম হাসান নামে দুই বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার আলিনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার আলিনগর ইউনিয়নের জাহিদুল ইসলামের ছেলে নাঈম (২) খেলার ছলে বাড়ির পাশ দিয়ে যাওয়া বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের ড্রেনে পড়ে যায়। পরে স্থানীয়রা ওই ড্রেন থেকে তার মৃতদেহ উদ্ধার করে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫ | সময়: ৬:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ