সর্বশেষ সংবাদ :

জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র আ’লীগ নেতা মোস্তাক গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেপ্তার করেছে ঢাকার বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ।
বুধবার সকালে তিনি মালয়েশিয়ায় পালানোর সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জয়পুরহাটের প্রথম শহীদ কলেজ শিক্ষার্থী বিশাল হত্যা সহ একাধিক মামলার আসামি।
শিক্ষার্থী বিশাল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম জানান, জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পাঁচবিবির কলেজ শিক্ষার্থী বিশাল হত্যা সহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক অবস্থায় আত্মগোপনে ছিলেন। সাবেক মেয়র মোস্তাক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের প্রকৃত আসামীরা যাতে কেউ দেশ ছেড়ে পালাতে না পারেন সে জন্য বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেয়া হয়েছিল।
এ অবস্থায় বুধবার সকালে মেয়র মোস্তাক ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে মালয়েশিয়ায় পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আনার জন্য ইতোমধ্যে ডিবি পুলিশের একটি টিম ঢাকা রওনা হয়েছে। জয়পুরহাট এনে আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।


প্রকাশিত: January 30, 2025 | সময়: 7:21 am | সুমন শেখ

আরও খবর