, , ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে ঝিলিম ইউনিয়নের ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব দুরুল হোদা।
ঝিলিম ইউনিয়ন কৃষক দলের সভাপতি জালাল উদ্দিন টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন-সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আকম সাহেদুল আলম পলাশ, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, নাচোল কসবা ইউপির চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মীম ফজলে আজিম, নাচোল উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ, নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, নাচোল মহিলা কলেজের প্রফেসর আলাউদ্দিন, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক শাহীন আলম।