সর্বশেষ সংবাদ :

ভোলাহাটে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

ভোলাহাট প্রতিনিধি: ভোলাহাটের দলদলী ইউনিয়ন পরিষদের পিছনে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মধ্যে একজনের মৃত্যু হয়েছে অপর ভাই আহত হয়েছে। বুধবার বিকেলে ঝড় ও শিলা বৃষ্টির মধ্যে উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদ পাড়ার মুখলেসুর রহমানের দুই ছেলে সাকিব (৭) ও হাকিম (১০) আম কুড়াতে যায়। একসময় বজ্রপাত হলে সাকিবের মৃত্যু হয়, হাকিক আহত হয়ে চিকিৎসা গ্রহণ করে।
দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, শিশুগুলো ঝড় বৃষ্টির সময় আম বাগানে আম কুড়াতে গিয়ে একজনের মৃত্যু হয় অপর ভাই আহত হয়েছে।


প্রকাশিত: April 27, 2023 | সময়: 5:02 am | সুমন শেখ

আরও খবর