পুঠিয়ায় তারুণ্যের উৎসব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পুঠিয়া প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ‘তারণ্যের ভাবনায়, আগামীর বাংলাদেশ’ শীর্ষ শিরোনামে পুঠিয়ায় তারুণ্যের উৎসব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝর প্রধান অতিথি হিসেবে এ কর্মশালয় বক্তব্য রাখেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, উপজেলা কৃষি অফিসার স্মৃতি রাণী সরকার, পুঠিয়া উপজেলা সহকারী প্রকৌশলী বিএমডিএ হানিফ শিকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন।
অনুষ্ঠানে তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।


প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫ | সময়: ৭:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ