, , ।
স্পোটর্স রিপোর্টার: রাজশাহীতে আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনব্যাপী এই ‘তারুণ্যের উৎসব আন্তঃজেলা অ্যাথলেটিকস প্রতিযোগিতা’র আয়োজন করা হয়। সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শরীর সুস্থ রাখার জন্য প্রত্যাহিক জীবনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই আমরা নিজেদের শরীরকে খেলাধুলার মাধ্যমে সুস্থ রাখবো। লেখাপড়ায় মনোনিবেশের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে দেশ ও জাতি গঠনে সবাইকে সব সময়ই সচেষ্ট থাকবে হবে।
রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) এটিএম গোলাম মাহবুবের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী সদস্য লুৎফর রহমান এবং জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্যের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার বিকেলে সমাপনী অনুষ্ঠান হয়। এতে অ্যাথলেটিকস প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এই প্রতিযোগিতায় ১০টি পুরুষ ও ৮টি মহিলা ইভেন্টসহ মোট ১৮টি ইভেন্টে রাজশাহী বিভাগের ৮ জেলা থেকে আসা প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।