রাজশাহী কলেজে লিঙ্গুইস্টিক অলিম্পিয়ার্ড

স্টাফ রিপোর্টার: শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আয়োজনে লিঙ্গুইস্টিক অলিম্পিয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহী কলেজের বেলুন ফেস্টুন উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়।
লিঙ্গুইস্টিক অলিম্পিয়ার্ড উদ্বোধনের পরে কলেজ মিলানায়তনে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। এসময় ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, রাবি নাট্যকলার অধ্যাপক মুহম্মদ আলমগীর, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক আবুল কালাম (উপসচিব), রাজশাহী অঞ্চল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক প্রফেসর মোহা. আসাদুজ্জামান। এতে বিভিন্ন স্কুল ও কলেজের কয়েকশত শিক্ষার্থীরা অংশ নেন।


প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫ | সময়: ৭:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর