সর্বশেষ সংবাদ :

রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বৃত্তি প্রদান অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আজ মঙ্গলবার শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ বিভাগের বিভিন্ন বর্ষের অস্বচ্ছল শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন। বিভাগের সভাপতি প্রফেসর মুহাম্মদ মাহমুদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেখানে অন্যদের মধ্যে ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, বিভাগের শিক্ষক প্রফেসর মো. রুহুল আমিন ও প্রফেসর ফারহাত তাশনীম বক্তব্য রাখেন।
শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দিয়ে উপ-উপাচার্য (শিক্ষা) তাঁর বক্তব্যে বলেন, শিক্ষায় অনুপ্রেরণা দিতে বৃত্তি ও পুরস্কারের বিশেষ ভূমিকা আছে। রাবির প্রতিষ্ঠাকাল থেকে এ ধরনের বৃত্তি, পুরস্কার ইত্যাদি প্রদান করা হয়ে থাকে। এবার এসকল বৃত্তি ও পুরস্কার প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের যে অনুপ্রেরণা প্রদান করা হলো তা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিভাগের প্রাক্তন শিক্ষক প্রফেসর গোলাম মুর্শেদ, প্রফেসর মকসুদুর রহমান, প্রফেসর নাসিমা জামান ও বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মমতাজ শিরীনের পিতা আজিজুর রহমানের নামে প্রবর্তিত এসকল বৃত্তি ৩৮ জন শিক্ষার্থীকে প্রদান করা হয়।


প্রকাশিত: September 16, 2026 | সময়: 4:50 am | সুমন শেখ