সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে দরিদ্র শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিতদের বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রধানমন্ত্রী কার্যালয় হতে বাস্তবায়নাতাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় গোদাগাড়ী উপজেলায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র/ছাত্রী প্রশিক্ষিত নারী এবং অসহায় পরিবারের মাঝে শিক্ষাবৃত্তি এবং গৃহের চাবি অনুষ্ঠান হস্তান্তর শীর্ষক কর্মসূচির আওতায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির টাকা ও ড্রেস বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গোদাগাড়ীতে জেলা প্রশাসকের দিনব্যাপি পরিদর্শন ও মতবিনিময় সভায় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শহিদুল ইসলাম। গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহী জুলাম চৌধুরি , উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, গোদাগাড়ী মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুজন মিয়া।
এসময় রাজশাহী জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণের ফলে তাদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং সেলাই মেশিনপ্রাপ্ত নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। পরে অতিথিরা উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন, শিক্ষাবৃত্তির টাকা তুলে দেন এবং গৃহের চাবি হস্তান্তর করা হয়।
বাইসাইকেল বিতরণ: ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করার লক্ষ্যে শিক্ষার্থী বিশেষ করে ছাত্রীদের মাঝে ১০৯টি বাইসাইকেল বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ: শিক্ষা থেকে ঝরে পড়া রোধ ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়োমিত উপস্থিতি নিশ্চিত করতে দিয়াড় মানিকচক প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও জুতা বিতরণ করা হয়। ড্রেস পেয়ে আনন্দ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
শিক্ষাবৃত্তি প্রদান: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে এবং ঝরে পড়া রোধে ৭২৬ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির নগদ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
গৃহের চাবি হস্তান্তর: গৃহের চাবি হস্তান্তর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র ও গৃহহীন পরিবারগুলোর জন্য নির্মিত দুর্যোগসহনীয় ২২টি বসতঘরের চাবি হস্তান্তর করা হয়।
সেলাই মেশিন বিতরণ: নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে বিনামূল্যে ৭৩টি সেলাই মেশিন দেওয়া হয়।
গোদাগাড়ী সরকারি স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও চারা বিতরন: অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম অভিভাবক সমাবেশে বলেন, সন্তানের গতিবিধি, তার বন্ধুবান্ধব এবং আচরণের পরিবর্তনের দিকে অভিভাবকদের তীক্ষè নজর রাখা জরুরি। সন্তান কখন কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে এবং কেন অস্বাভাবিক আচরণ করছে এসব বিষয়ে বাবা-মাকে সচেতন থাকতে হবে। বিশেষ করে স্মার্টফোন ব্যবহারের সময় এবং উদ্দেশ্য সম্পর্কে সন্তনদের তদারকি করা এবং তাদের সাথে সময় কাটানোর পরামর্শ দেন তিনি।
শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীদের গুণগত মানোন্নয়ন ও সার্বিক কল্যানের লক্ষ্যে প্রতিটি স্কুল-কলেজে মাদক বিরোধী কমিটি গঠন এবং নিয়মিত কাউন্সেলিং ও সচেতনতামূলক সভা আয়োজন নিশ্চিত করতে হবে।
জেলা প্রশাসক আরো বলেন, মাদক নির্মূলে কেবল রাষ্ট্রীয় আইন বা একক কোনো সংস্থার ওপর নির্ভর না করে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকাসক্তি প্রতিরোধে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে পরিবারকে।
জুমার খুতবায় মাদকের কুফল সম্পর্কে আলোচনা এবং এলাকায় মাদকাসক্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের সংশোধনের জন্য সামাজিক চাপ তৈরি করতে হবে। এজন্য জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজকে সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। সমাজ থেকে মাদক ব্যবসায়ীদের বয়কট করা এবং তাদের কোনো সামাজিক অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা না দেয়ার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, যদি পরিবার থেকে তদারকি শুরু হয় এবং সমাজ ঐক্যবদ্ধভাবে মাদককে ‘না’ বলে, তবেই একটি মাদকমুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে। মাদকের বিস্তার রোধে সাধারণ মানুষ তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করবে এবং সকলকে মাদক কারবারিদের ভয় না পেয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি
গোদাগাড়ী পৌরসভা পরিদর্শন: গোদাগাড়ী পৌরসভা পরিদর্শন করেন এ সময় তিনি পৌরসভার রাজস্ব আদায় বৃদ্ধিকরে জনকল্যাণ মূলক উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদানসহ পৌরসভাসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে এমন প্রতিটি স্থাপনা ও স্থান ওয়ার্ড ভিত্তিক চিহ্নিত করতে হবে। পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে হবে। ঝোপঝাড় পরিষ্কার, পুকুর, ডোবা ও নালায় জমে থাকা কচুরিপানা অপসারণ, নির্মাণাধীন ভবনে পানি জমতে না দেয়া এবং ড্রেনে পানির প্রবাহ অব্যাহত রাখার বিষয়ে পৌরবাসিকে সচেতন করতে হবে। এ বিষয়ে প্রতিটি ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্তদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
বিকেলে রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন: পরিদর্শন কালে তিনি বলেন, জনগণ সেবা নিতে এসে যেন ভূমি অফিসে ভোগান্তি পোহাতে না হয়, সেদিকে লক্ষ্যে রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের দিকনিদের্শনা প্রদান করেন। এ ছাড়াও তিনি ভূমি অফিসের রেকর্ড রুম পরিদর্শন করেন।


প্রকাশিত: September 16, 2026 | সময়: 4:52 am | সুমন শেখ