, , ।
রাজন আহমেদ (ডিজিটাল):
দীর্ঘ ১৩ বছর পর, রাজশাহীর পবা উপজেলার ঐতিহ্যবাহী কাপাসিয়া দাখিল মাদ্রাসা পুনরায় চালু হলো। ৮ জানুয়ারি ২০২৫ সালে ছাত্র-জনতার আন্দোলন এবং সরকারের নীতিমালা পরিবর্তনের পর এই মাদ্রাসাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। একই সঙ্গে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রমও সম্পন্ন হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রধান শিক্ষক “প্রিন্সিপাল মোহাম্মদ সৌরভ হোসেন” ইসলামিক শিক্ষা ও সমাজকে ইসলামের নীতিমালা মোতাবেক পরিচালনা করার গুরুত্ব তুলে ধরেন। শিশুদের ইসলামিক জ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার বিষয়ে তিনি বিশেষ জোর দেন। এবং এই বিষয়ে অভিভাবকদের সতেচন হতে বলেন।
মাদ্রাসার অন্যান্য শিক্ষকরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত করে তোলেন। উদ্বোধনী কার্যক্রমের অংশ হিসেবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, যা শেষ হয় বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে।
উল্লেখ্য, কাপাসিয়া দাখিল মাদ্রাসাটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। তবে ২০১২ সালে রাজনৈতিক প্রভাবের কারণে মাদ্রাসাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০২৪ সালে ছাত্র ও স্থানীয় জনগণের আন্দোলনের ফলে সরকার নীতিগত পরিবর্তন আনলে ২০২৫ সালে এটি পুনরায় চালু হয়।
স্থানীয় জনগণ এই পুনঃপ্রতিষ্ঠায় আনন্দিত এবং মাদ্রাসাটিকে ইসলামিক শিক্ষার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন।