সর্বশেষ সংবাদ :

নগরীতে খালেদা জিয়ার স্মরণে দোয়া মহফিল শ্রমিকদের মাঝে কন্যা ভাতা প্রদান

স্টাফ রিপোর্টার: রাজশাহী শিরোইল বাস টার্মিনালে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও সদস্য শ্রমিকের মাঝে কন্যাদান আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়ন।এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সভাপতি রাজশাহী জেলা শ্রমিক দল রোকনুজ্জামান আলাম, সাধারণ সম্পাদক রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ নজরুল ইসলাম হেলাল,স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়ন রফিকুল ইসলাম পাখি, সঞ্চালনা করেন কোষাধ্যক্ষ রাজশাহী জেল মটর শ্রমিক ইউনিয়ন জহুরুল ইসলাম জনি সভাপতি রফিকুল ইসলাম তোতার সমাপনী বক্তব্যের পরে দোয়া শেষে কন্যাদানের ১৬ লাখ ৮০ হাজার টাকা শ্রমিক পরিবারের হাতে তুলে দেওয়া হয়।


প্রকাশিত: January 12, 2026 | সময়: 1:28 am | সুমন শেখ