বাঘায় বছরের প্রথম দিনে বই উৎসব

স্টাফ রিপোর্টার, বাঘা: নতুন বছরে নতুন বই পেয়ে আনন্দে মেতে উঠছে শিক্ষার্থীরা। কিন্তু এ বছর আনন্দের কিছুটা ব্যত্বয় ঘটেছে। এবার প্রাথমিক স্তরে কেবল চতুর্থ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে। বাঁকি সকল ক্লাসের শিক্ষার্থীরা পেয়েছে পঞ্চাশ ভাগ বই। অপর দিকে মাধ্যমিক পর্যায়ে মাত্র তিন বিষয়ের উপর বই পেয়েছে কেবল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা।
বাঘা উপজেলার অমরপুর ধন্দহ উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক কামরুল ইসলাম বলেন, এবার নানা জটিলতার কারণে নতুন বছরের প্রথম দিন আমরা কেবল ষষ্ঠ শ্রেণির বাংলা, ইংরেজী এবং গনিত বই বিতরণ করতে পেরেছি। বাঁকি অন্যান্য ক্লাসের কোন শিক্ষার্থীরা বই পায়নি।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার জানান, আমরা যে বইগুলো আগে পেয়েছি সেগুলো বছরের প্রথম দিন সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। তবে আজকেও অনেক ক্লাসের বই এসছে। আমরা আশা করছি চলতি এক-দুই সপ্তাহের মধ্যে সকল ক্লাসের শিক্ষার্থীরা নতুন বই পেয়ে যাবে।


প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫ | সময়: ৭:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ