সর্বশেষ সংবাদ :

দেশ সেরা রাজশাহী কলেজের অধ্যক্ষের কাছে শাখা ছাত্রদলের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার :

রাজশাহী কলেজের অধ্যক্ষকের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী কলেজ শাখা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজশাহী কলেজ ছাত্রদল শাখার ছাত্র প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের কাছে এই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে শিক্ষার্থীদের সামগ্রিক সমস্যার বিবরণ ও ১০ দফা দাবি তুলে ধরা হয়। এ সময় তারা নিজ ক্যাম্পাসের সমস্যা নিয়েও অধ্যকের সঙ্গে আলোচনা করেন।

 

শিক্ষার্থীদের ১০ দফা দাবির প্রথম এবং দ্বিতীয় দফা রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস নিয়ে। ১০ দফা দাবির প্রথম হচ্ছে ‘কলেজ হোস্টেলের সিটের ভাড়া কমাতে হবে এবং ভাড়ার মধ্যে বিদ্যুৎ বিল যোগ করতে হবে। বিদ্যুৎ বিল কলেজ প্রশাসন দিবে।’ দ্বিতীয় দফাটি হচ্ছে ‘কলেজ এবং হোস্টেলের ক্যান্টিগুলোর খাবারের মান ভালো করতে হবে এবং পরিবেশ উন্নত করতে হবে।’

এছাড়াও স্মারকলিপিতে উল্লেখ করা ছাত্রদলের বাকি দফা গুলো হচ্ছে যথাক্রমে ‘শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কলেজের নিজস্ব বাস ক্রয় করতে হবে।”বহিরাগত কেউ যেনো কলেজ হোস্টেলে এসে সমস্যা সৃষ্টি না করে সেই বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে।”কলেজের সামনের রাস্তা জ্যামের কারণে ট্রাফিকের মাধ্যমে জ্যাম নিরসন করতে হবে।”কলেজ ক্যাম্পাসে বাইক ও কার নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ করতে হবে।”ক্যাম্পাসে অচল সিসিটিভি ক্যামেরা গুলো সচল করতে হবে।”অনতিবিলম্বে নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদ চালু করতে হবে।”কলেজ হোস্টেলে এবং ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সুবিধা চালু করতে হবে।”জুলাই-আগস্ট আন্দোলনে রাজশাহী কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর হামলাকারী অভিযুক্তদের বিরুদ্ধে কলেজ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

 

স্মারকলিপিতে উল্লেখ করা ১০ দফা দাবি সম্পর্কে রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ খালিস দিন ওয়ালিদ (আবির) বলেন, গত কিছুদিন যাবত কলেজে বহিরাগতরা বেশি ঘোরাফেরা করছে এর প্রেক্ষিতেই একটি ল্যাপটপ হারিয়েছে হোস্টেলে থেকে কোনো এক কারণ বসত হোস্টেলের সিসি টিভি ফুটেজ ও পাওয়া যাচ্ছে না এর সাথে হোস্টেলের ভাড়া ও অনেক বাড়িয়েছে কলেজ প্রশাসন। এইগুলোর পাশাপাশি সাধারণ ছাত্রদের কিছু সমস্যার কথা উল্লেখ করা হয়েছে স্মারকলিপিতে।

 

এ বিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ যুহুর আলী বলেন, স্মারকলিপিতে যেসকল বিষয় উপস্থাপন করা হয়েছে সেবিষয়ে আমরা পর্যালোচনা করব। যদি দাবি গুলো যৌক্তিক ও যুক্তিযুক্ত হয় তবে অবশ্যই সেগুলো সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সানশাইন / ফেরদৌস/শামি


প্রকাশিত: December 26, 2024 | সময়: 8:01 pm | Daily Sunshine