, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মন্ডলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ শুক্রবার জুম্মার নামাজ শেষে জামলই হাফেজিয়া মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মরহুম আব্দুল ওয়াহেদ মন্ডলের ছেলে সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু উপস্থিত ছিলেন এবং মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
দোয়া মাহফিলে অন্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, জামলই মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল রহিম, জামলই হাফেজিয়া মাদ্রাসার ব্যবস্থাপক হাবিবুল্লাহ, তাহেরপুর পৌর স্টাফ ও সড়ক ও বাতি পরিদর্শক ওয়াহেদ সরকার, জামলই হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম, হাফেজ মিজানুর রহমান, জামলই হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আশরাফুল ইসলাম, শিক্ষক আতিকুর রহমান, মাদ্রাসা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, আনসার আলী, আব্দুল বাকি, রুহুল আমিন, আব্দুল মালেক সহ গণ্যমান্য ব্যাক্তিরা।
দোয়া মাহফিল শেষে মাদ্রাসার হাফেজদের সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজের মাধ্যমে আয়োজনটি শেষ হয়।