বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: এই দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি। এবং ১০ বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজারে ইসলামিক রিসার্চ সেন্টারের ২১তম বার্ষিক সভায় তিনি বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, “কয়েক মাসের মধ্যে ১৬-১৭ বছরের জঞ্জাল সারানো সম্ভব নয়।” “এরই মধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। সিইসি-সহ নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। জানুয়ারিতে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদ। এবং আগামী মার্চের মধ্যে শেষ হবে রাষ্ট্রের সংস্কার কাজ।”
এ সময় তিনি যাকাত দেওয়ার বিষয়ে বলেন, “হাজার হাজার কোটি টাকার যাকাত দেওয়া হলেও তা সঠিক-ভাবে বিতরণ করা হয়না। এই যাকাত ঠিকমতো গরিব-দুঃখী মানুষদের কাছে পৌঁছালে ১০ বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না বলেও আরো জানান তিনি।”