বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাকশৈল যুবসংঘের দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার কেশরহাট পৌর এলাকার বাকশৈল মাদ্রাসা মাঠে সকাল থেকে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
বিকেলে খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাফিউল ইসলাম রাসেল।
বাকশৈল যুবসংঘের দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশরহাট পৌর ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দানেছ আলী গাইন। অনুষ্ঠানে প্রিয় অতিথি ছিলেন কেশরহাট পৌর সাবেক প্যানেল মেয়র মকবুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মন্ডল, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, পৌর শ্রমিক দলের সভাপতি দুলাল হোসেন, টুশি ক্যাবল টিভি নেটওয়ার্কের স্বত্বাধিকারী এরশাদ হোসেন সুমনসহ অনেকে। দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানটি পরিচালনা করেন বাকশৈল গ্রামের বিএনপি কর্মী আরিফ আহমেদ ও আনোয়ার হোসেন।