নলডাঙ্গা পৌরসভার ১০২ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের ১০২ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার ২৯ জুন দুপুরে নলডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আশিকুর রহমান।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব হিসেবে আয় ধরা হয়েছে ২ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৭২৩ টাকা। উন্নয়ন হিসেবে আয় ধরা হয়েছে ৯৯ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৫১২ টাকা। সর্বমোট আয় ধরা হয়েছে ১০২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ২৩৫ টাকা। আর রাজস্ব হিসেবে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার টাকা। উন্নয়ন হিসেবে ব্যয় ধরা হয়েছে ৯৯ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার ৫১২ টাকা। সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১০২ কোটি ২০ লাখ ৩১ হাজার ৫১২ টাকা। বাজেটে উদ্বৃত্ত রাখা হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৭২৩ টাকা। এই বাজেটে নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেয়া হয়েছে।
বাজেট অধিবেশনে ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম, নলডাঙ্গা উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা যুবদলের সভাপতি মামুনুর রশীদ খান, পৌর নির্বাহী কর্মকর্তা ইমরোজ মুজিব, হিসাব রক্ষক এবিএম আব্দুল হালিম বিন আফির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইন পত্রিকার নলডাঙ্গা প্রতিনিধি এম জহুরুল ইসলাম প্রমূখ।


প্রকাশিত: জুন ৩০, ২০২৬ | সময়: ৩:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর