বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সাথে জয়পুরহাট জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে- জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে- প্রধান অতিথি ছিলেন- কমিশনার আফরোজা আকতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইমাম হাসিম ,জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মওফেল উদ্দিন , জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোজাহার আলী প্রামানিক, জেলা বিএনপি নেতা অধ্যাপক আমিনুর রহমান বকুল , সাংবাদিক আবু বকর সিদ্দিক প্রমুখ।
ডেপুটি কমিশনার জেলা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্থায়ী অফিসের ব্যবস্থা করা সহ তাদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন।
সানশাইন / বিপু/শামি