সর্বশেষ সংবাদ :

রাবিতে চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ২৬-২৮ ডিসেম্বর

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চতুর্থ শিল্প বিপ্লবে পরিসংখ্যান ও তথ্য বিজ্ঞানের ভূমিকা নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলন ২৬-২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাবির পরিসংখ্যান বিভাগ এই সম্মেলন আয়োজন করছে। বিভাগ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের অষ্টম পর্ব এই সম্মেলন।
তিন দিনব্যাপী এই সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি মধুমিতা ঘোষ-দস্তিদার, যুক্তরাষ্ট্রের জর্জ এন্ড ফ্রান্সেস বল ডিস্টিংগুইস্ট প্রফেসর মীর মাসুম আলী, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর শাহজাহান খান, ভারতের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস আদিত্য বাগচী প্রমুখ। এছাড়া প্লেনারি স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ভ্রমর মুখার্জি, ইউনিভার্সিটি অব রচেস্টারের প্রফেসর আব্দুস এস ওয়াহেদ, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রফেসর বি কে সিনহা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম কায়কোবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউজিসি অধ্যাপক হাসিনা খান প্রমুখ।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) চেয়ারম্যান প্রফেসর এসএমএ ফায়েজ সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এই সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক।


প্রকাশিত: October 29, 2024 | সময়: 6:07 am | সুমন শেখ