তানোরে ব্যারিষ্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, তানোর: মাদক ও সামাজিক অন্যান্য অসঙ্গতিকে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন এ স্লোাগানকে সামনে রেখে রাজশাহীর তানোর পৌর সদরের ঐতিহ্যবাহী আমশো আমটিয়ারা মাঠে “আমশো সোনালী সংঘ ক্লাবের উদ্যোগে রবিবার সকাল ১০টায় ২ দিন ব্যাপী ১৬ টিমের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনে ৮ টিমের খেলায় বিকালে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-১ আসনের (তানোর-গোদাগাড়ী) এমপি প্রার্থীর প্রত্যাশি মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।
এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি তানোর পৌরনভার সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সদস্য মিজানুর রহমান মিজান এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রবীণ সমাজসেবক আলহাজ্ব মোসলেম উদ্দিন মোল্ল্ার সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা বিএনপি’র আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সোনালী সংঘের আহবায়ক ওবাইদুর মোল্লা, সদস্য সচিব আব্দুল মালেক, তানোর থানার (ওসি) মিজানুর রহমান, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্ল্া, তানোর পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব আলম, বিএনপির নেতা তোফা, লিটন প্রমুখ।
উদ্বোধনী খেলার প্রথম দিনে তানোর পৌর সদরের ঐতিহ্যবাহী আমশো আমটিয়ারা মাঠ প্রাঙ্গণে ২ দিন ব্যাপি ১৬ টিমের খেলার উদ্বোধনী ম্যাচে ৮ টিম অংশগ্রহণ করেন। এতে প্রথম দিনের ফাইনালে ওঠেন বুলেট একাদশ সংঘ” আজ (সোমবার) যথারীতি দ্বিতীয় দিনে ৮ টিম অংশগ্রহণ করবেন।


প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪ | সময়: ৬:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ