, , ।
প্রেস বিজ্ঞপ্তি:
রাজশাহীর সিনিয়র সহকারী জজের বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে বদলী জনীত বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় সিনিয়র জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে সিনিয়র সহকারী জজ মোঃ সেফাতুল্লাহ ও ফারহানা ইয়াসমিনের বদলী জনিত বিদায় জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে এসোসিয়েশনের পক্ষ থেকে বিদায়ী অতিথীকে ক্রেষ্ট ও বই দিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান উপস্থিত থেকে বিদায়ী অতিথীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিচারক মন্ডলী উপস্থিত ছিলেন। অত্র অনুষ্ঠানে এসোসিয়েশনের রাজশাহীর সহ- সভাপতি মোঃ রুহুল আমীন , সহ সভাপতি মো: আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক এ,কে,এম সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের ইবনে মাহবুব সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।