, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব ইংলিশ এ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজ (আইইওএল)-এর মাস্টার্স কোর্সের ওরিয়েন্টেশন সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউট পরিচালক প্রফেসর এএফএম মাসউদ আখতারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ। অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।