সর্বশেষ সংবাদ :

নওহাটা পৌর বিএনপি’র নেতা মনির’র মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার: নওহাটা পৌর বিএনপির ৩নং ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলাম মনিরের মা জোছনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় নওহাটা পৌরসভার পূর্ব পুঠিয়াপাড়া গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি বার্ধক্য জনিত কারণ ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় পূর্ব পুঠিয়াপাড়া ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পূর্ব পুঠিয়াপাড়ায় অবস্থিত পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন, নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক ও পৌরসভার (সাবেক) মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির (সাবেক) সভাপতি আব্দুল হামিদ, নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রহমান জেড, নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুর রহমান শরিফ, পবা উপজেলা যুবদলের (সাবেক) সভাপতি মো. মুর্তুজা আলী, নওহাটা পৌর যুবদল নেতা মিজানুর রহমান, নওহাটা পৌর বিএনপির ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা, নওহাটা পৌর বিএনপির ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইলিয়াস হোসেন, নওহাটা পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনিরুল ইসলাম মনির ও সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নওহাটা পৌর শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান মিলন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. শরিফুর রহমান শরিফ। শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।


প্রকাশিত: October 18, 2024 | সময়: 5:53 am | সুমন শেখ