সর্বশেষ সংবাদ :

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সদস্যের পরিবারকে মরণোত্তর চেক প্রদান

স্টাফ রিপোর্টার: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সদস্যের পরিবারকে মরণোত্তর চেক প্রদান করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর শিরোইল এলাকায় সংগঠনটির নিজ কার্যালয়ে এই চেক প্রদান করা হয়। এসময় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল মৃত এনামুল হকের স্ত্রী বেনু বেগমের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেন।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল হেলাল বলেন, মালিক সমিতির কোন সদস্য এখন থেকে মারা গেলে সংগঠনের পক্ষ থেকে আগামী ৪০ দিনের মধ্যে তাদের পরিবারের সদস্যদের কাছে অর্থ বুঝিয়ে দেওয়া হবে। এসময় যে কোন প্রয়োজনে মালিক শ্রমিকদের বিপদ আপদে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন সমিমির নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবু, উপদেষ্টা আমিরুল ইসলাম, রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম তোতা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখিসহ অন্য নেতৃবৃন্দরা।


প্রকাশিত: October 7, 2024 | সময়: 5:24 am | সুমন শেখ

আরও খবর