বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
প্রেমতলী প্রতনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে দুইদিন ব্যাপি শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বারোমাইল শহীদ স্মৃতি সংঘের আয়োজনে গোদাগাড়ী উপজেলার সেখেরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ২য় দিনে ফাইনাল খেলাা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ২য় দিনের খেলায় অংশ গ্রহণকারী ৮ দলের খেলা শেষ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বন্ধু মিসন একাদশ ও বারমাইল ফ্রেন্ড সার্কেল একাদশ মুখোমুখী হয়। ফাইনাল খেলা ট্রাইব্রেকারের মাধ্যমে শেষ হয়। ২-১ গোলে বন্ধু মিসন একাদশ চ্যম্পিয়ন হয়।
খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৬নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৬নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু। বিশেষ অতিথি ছিলেন ৬নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাজমিলুল রহমান শেলী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বুলু, প্রচার সম্পাদক তাসিকুল ইসলাম, দপ্তর সম্পপাদক সেলিম সানোয়ার পলাশ, সেখেরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান বিদ্যুৎ, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল খায়ের, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম টিয়া, যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বানি ইসরাইল, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হোদা বাইদুল, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, মাসুদ, যুবনেতা বাশার, রফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাসির আহমেদ , গোদাগাড়ী উপজেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক রোকনুজ্জামান রোকন, সাইফুদ্দিন টমাস, মাটিকাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে প্রধান অতিথি এহসানুল কবির টুকু বন্ধু মিসন একাদশকে চ্যম্পিয়ন ট্রফি ও অনুষ্ঠানের সভাপতি কামারুল ইসলাম বারমাইল ফ্রেন্ড সার্কেল একাদশকে রানারআপ ট্রফি তুলে দেন।