সাবেক খাদ্যমন্ত্রী গ্রেপ্তারে পোরশা ও নিয়ামতপুরে আনন্দ মিছিল

পোরশা ও নিয়ামতপুর প্রতিনিধি:

বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আইন শৃংখলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ায় নওগাঁর পোরশা ও নিয়ামতপুর উপজেলা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।

 

বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ কতৃক ঢাকা ভাটারা এলাকা থেকে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করার খবর ছড়িয়ে পড়লে রাতেই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীর নেতৃত্বে পোরশা বাজার এলাকায় এবং শুক্রবার দুপুরে উপজেলা সদরে সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহজামানের নেতৃত্বে আনন্দ মিছিল ও সাবেক খাদ্যমন্ত্রীর বিচারের দাবীতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে সাধারন জনগণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এতে নিতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্রহীম আলী সহ উপজলা বিএনপি ও অংগ-সহযোগী সংগঠন সমুহের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, তার নিজ সংসদীয় এলাকা নিয়ামতপুরের আনন্দ মিছিলে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করা হয়। এদিকে বাবার জন্য মেয়ে তৃণা মজুমদার আমৃত্যু লড়াই চালিয়ে যেতে চান বলে ফেসবুকের এক পোস্টের মাধ্যেমে জানিয়েছেন।

 

৩ অক্টোবর রাতে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেফতার হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে রাত ১০টায় নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য, নিয়ামতপুর বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরীর নেতৃত্বে নিয়ামতপুর উপজেলা বিএনপি উপজেলা গেটের সামনে আনন্দ মিছিল করে এবং মিষ্টি বিতরণ করে।
সেখানে বলতে শোনা যায়, এই মূহুর্তে খবর এলো, সাধন বাবু গ্রেপ্তার হলো। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, সাধন মন্ত্রীর ফাঁসি চাই। এ ছাড়াও বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এ সময় আরো ছিলেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক পরিচালক আব্দুর রহমান বাবু, নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম রেজা চৌধুরী বাদশাসহ আরো অনেক নেতাকর্মী।
৪ অক্টোবর শুক্রবার বেলা ১০টায় নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিএনপির আরও একটি আনন্দ মিছিল গাবতলী থেকে নিয়ামতপুর সদরের তিনমাথার মোড় পর্যন্ত করে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সফিউল্লাহ সোনার, সামাদ সোনারসহ আরো অনেক নেতাকর্মী।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

 

ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাধন চন্দ্র মজুমদারকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবির একটি দল গ্রেপ্তার করেছে।

 

এর দুই ঘণ্টা পর রাত সাড়ে ১০টায় নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন সাধন চন্দ্র মজুমদারের ছোট মেয়ে তৃণা মজুমদার।
তিনি ওই স্ট্যাটাসে লেখেন, ‘তাও তো দুই মাস বাবার পাশে থাকতে পেরেছি। আমার হাত থেকেই নিয়ে গেলো। অনেক শক্তি দিয়েছে দুমাস আমাকে। সত্যের পথ কঠিন, এটাই শিখেছি ওনার কাছে, দেখা যাক। তৃণা, আমৃত্যু লড়াই করবে বাবার জন্য।’

তৃণার ফেসবুক স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়। এতে কমেন্ট করতে থাকেন নেটিজেনরা। সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা নেতিবাচক মন্তব্যের ঝড় তুলতে থাকেন সাধন চন্দ্রের নির্বাচনী এলাকা নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাসিন্দারা। আওয়ামী লীগের অনেক নেতা, সাধারণ কর্মী ও সমর্থকরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। কমেন্টে ক্ষোভ প্রকাশ করে অনেকে। অবশ্য ২০ মিনিটের মধ্যেই স্ট্যাটাসটি ফেসবুক থেকে সরিয়ে নেন তৃণা।

 

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর দায়ের করা একাধিক মামলায় সাধন মজুমদারকে আসামি করা হয়। এছাড়া ২০১৫ সালের ৩০ ডিসেম্বর নওগাঁ পৌরসভার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জেলা প্রশাসনের কার্যালয়ে হামলা, ভাঙচুর, ককটেল ও হাত বোমা বিস্ফোরণের ঘটনায় সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের) সাধন চন্দ্র মজুমদারের নামে মামলা হয়েছে।

 

সেখানে (নওগাঁ-২ আসনের) পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকার এবং নওগাঁ সদর (নওগাঁ-৫) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জনসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৭৪ জনকে আসামি করা হয়েছে।

 

প্রসঙ্গত, ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার। ২০১৮ থেকে ২০২৪ সালের ৪ আগষ্ট পর্যন্ত তিনি খাদ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

 

সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এই তিন উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ সংসদীয় আসন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে এমপি ও পরপর খাদ্য মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রভাবশালী এই মন্ত্রীর।


প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪ | সময়: ৭:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ