সর্বশেষ সংবাদ :

চারঘাটে ৮’ শ ১০ বেতল ফেন্সিডিল উদ্ধার

সানশাইন ডেস্ক: রাজশাহীর চারঘাটে বস্তাভর্তি ৮’ শ ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে চারঘাট মডেল থানার পুলিশ।

 

জানা গেছে, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রামে  ফেন্সিডিল উদ্ধার করেন পুলিশ।

গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (চারঘাট-বাঘা) সার্কেল প্রণাব কুমার সরকার এবং চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আফজাল হোসেন এর নেতৃত্বে এসআই মুক্তার হোসেন, এএসআই মালেকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওৎ পেতে থাকলে মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ টি বস্তায় ৮’শ ১০ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে মডেল থানা পুলিশ বস্তাভতি ফেন্সিডিল গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আফজাল হোসেন করে বলেন, মাদককারবারী দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: September 21, 2024 | সময়: 2:31 pm | Daily Sunshine