ভবানীগঞ্জ বাজারে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বাগমারা: বাগমারা রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ যেন অতি সহজে অর্থ লেনদেন করতে পারে সে লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। রবিবার সকাল ১০টায় বাজারের গ্রীন সুপার মার্কেটে ৩য় তলায় এনআরবিসি’র উপশাখার উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভবানীগঞ্জ এনআরবিসি ব্যাংকের নব নিযুক্ত ব্যাংকের ম্যানেজার ইরফানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ব্যাংক উপশাখার উদ্বোধন করেন, রাজশাহী জোনের ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান নূরুল হাবীব। বিশেষ অতিথি ছিলেন, ভাইস প্রেসিডেন্ট হেড অফ ব্রাঞ্চ এন্ড ব্্রাঞ্চ ম্যানেজার অসীম কুমার দাস। ব্যাংক কর্মকর্তাদের মধ্যে বক্তব্যে দেন, এনআরবিসি রাজশাহী এরিয়া ইনচার্জ (মাইক্রোফাইন্যান্স) রুমা খাতুন, ভবানীগঞ্জ উপশাখার জিবি ইনচার্জ সাগর হোসেন, ক্যাশ অফিসার কৃষ্ণ কুমার প্রামানিক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, গ্রীন সুপার মার্কেটের অন্যতম মালিক বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব, আব্দুল হান্নান, ব্যবসায়ী মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: September 16, 2024 | সময়: 5:44 am | সুমন শেখ

আরও খবর