, , ।
বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছী থেকে ১৪.৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বদলগাছী থানাধীন বেগুন জোয়ার এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, উপজেলার বেগুন জোয়ার গ্রামের মৃত জনাব আলী মন্ডলের ছেলে সোহরাব হোসেন (৪৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানাধীন বেগুন জোয়ার এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রির সময় র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সোহরাবকে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামীর দখলে থাকা অবৈধ মাদকদ্রব্য গাঁজা ১৪.৪ কেজি ও মোবাইল ফোন ২টি উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামী সোহরাব চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় মামলা রুজু হয়েছে।