সর্বশেষ সংবাদ :

রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম বিষয়ে সংবাদ স-ম্মে-ল-ন

স্টাফ রিপোর্টার: গত মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) আয়োজনে রাসিকের সার্বিক কার্যক্রম বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

 

নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সংবাদ সম্মেলনে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় তিনি সিটি কর্পোরেশনের কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

 

 

সংবাদ সম্মেলনে রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর শহর রাজশাহী। এটি রাজশাহী বাসীর গৌরবের বিষয়। আমি গত ১৯ আগস্ট দায়িত্ব গ্রহণ করেছি। আজ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে সভা করেছি। জন গুরুত্বপূর্ণ কাজ গুলো/সেবা-সমূহ দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে। ইতো-মধ্যে অনেক নাগরিক সেবা চালু হয়েছে, আবার অনেক সেবা বাকি রয়েছে, ওই গুলোও আজকের মধ্যে চালু করা হবে। এছাড়া প্রকল্পের আওতাভুক্ত উন্নয়ন কাজ-সমূহ শুরু করা হবে। আয়ের খাতসমূহ দ্রুতই চালু করা হবে। সিটি কর্পোরেশনের কোন কাজে দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

 

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের ক্ষয়ক্ষতি নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে সাত কার্য-দিবসের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ, সম্ভাব্য পরিমাণ ও করণীয় প্রস্তাব রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের জনবল যৌক্তিকীকরণের জন্যও আলাদা একটি গঠন করতে বলা হয়েছে।

ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, নগর ভবন থেকে লুট হওয়া মালা-মাল এ সব রাষ্ট্রীয় সম্পদ। এ গুলো দ্রুত সময়ের মধ্যে নগর ভবনে ফেরত দেওয়ার অনুরোধ করছি। যারা ফেরত দিবেন, তাদের আমরা ধন্যবাদ জানাবো। তবে পরবর্তীতে কারো কাছে সিটি কর্পোরেশনের কোন সম্পত্তি পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ অন্যান্য কর্মকর্তাগণ এবং সাংবাদিকবৃন্দ।

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: August 21, 2024 | সময়: 11:31 am | Daily Sunshine